আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে নেতাকর্মী ও ভোটারদের সাথে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা বিনিময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলের পর থেকে বিজয়ী ৩ প্রার্থী প্রতিটি ইউনিয়নে ঘুরে ঘুরে নেতাকর্মী ও ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে ব্যাস্ত সময় পার করছেন। 

তারই ধারাবাহিকতায় শনিবার (৮জুন) দিনব্যাপী উপজেলার গুনাইঘর উত্তর, জাফরগঞ্জ ও বড়শালঘর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল কাইয়ুম এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর লিপি উপস্থিত থেকে সকলের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিজয়ী প্রার্থীদের ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।

এসময় স্ব স্ব ইউনিয়নে ইউপি চেয়ারম্যানদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, যুবলীগ নেতা ইকবাল হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান রনি প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে আমি আপনাদের কাছে এসে ভোট ভিক্ষা চেয়েছিলাম। আপনারা ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন, তাই আজ আবার আপনাদের কাছে এসেছি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই দেবীদ্বারের উন্নয়নে এবং দেবীদ্বারকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে একটি বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে মাননীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে আমরা উপজেলা পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। ২০৪১সাল নয় আগামী ২০৩১ সালের মধ্যে দেবীদ্বার হবে উন্নত স্মার্ট আধুনিক দেবীদ্বার।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top