দেবীদ্বারে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত প্রায় অর্ধশত!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার মিমাংসায় ডাকা সালিসে পুনরায় দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। হামলা চলাকালে দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত, ধামতী গ্রামের দক্ষিণখার এলাকায় ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে দেবীদ্বার থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়।

স্থানীয়রা জানান, প্রায় এক মাস পূর্বে ধামতী গ্রামের মৃত: আব্দুল বারেক’র ছেলে মো. হবি(২৪) দুয়ারিয়া গ্রামে জুয়া খেলার সময় স্থানীয়রা তাকে মারধর করে। ধামতী গ্রামবাসী জুয়া খেলার অপরাধে হবির বিরুদ্ধে গ্রাম্য সালিস ডাকা হয়। ওই সালিসে হবিকে মারধর করে আর ভবিষ্যতে মাদক সেবন ও জুয়া খেলা থেকে বিরত থাকার রায় দেন বিচারক মো. সফিকুল ইসলাম ও সাবেক ইউপি মেম্বার দুলাল মিয়া, শাহজাহান কবিরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

ওই রায়ের বিরুদ্ধে অভিযুক্ত হবির বাড়ির লোকজন দুয়ারিয়া গ্রামের জুয়ারীদেরও বিচার দাবী করেন। তখন সালিসদাররা বলেন, দুয়ারীয়া গ্রামের জুয়ারীদের বিচার আমরা করতে পারবনা, ওই গ্রামের লোকজনই তাদের বিচার করবে। এনিয়ে হবির পক্ষে কোরেরপাড় এলাকার লোকজন ও লতিফের বাড়ির লোকদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। ওই ঘটনায় দুই বাড়ির লোকদের মধ্যে গত একমাস ধরে বিরোধ চলে আসছিল। এক পক্ষ অপর পক্ষকে পেলেই মারধর করে আসছে।

কোরের পাড় ও লতিফের বাড়ির বিরোধ নিষ্পত্তিতে আজ সালিস হওয়া কথা থাকলেও সালিস বসার পূর্বেই দু’পক্ষের লোকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, মারধর ও দোকানপাঠ ভাংচুর লুটপাট করা হয়। এতে অন্তত: উভয় পক্ষের অর্ধশতাধিক গ্রামবাসী আহত হন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্তনে আনেন।

 

আহতরা হলেন, ধামতী গ্রামের কোরেরপাড় এলাকার মো. ইউনুস(৫৪), গিয়াস উদ্দিন(২৮), মো. ইয়াছিন(২২), মো. গিয়াস উদ্দিন(৩২), মো. রাসেল(২৮), ফেরদৌসী বেগম(৩৩), শরীফ(২৮), হনুফা বেগম(২৫), আশরাফুল(২৮), মৌসুমী(২৫),  ফাহিম(১৬)সহ ১১ জন  এবং অপর পক্ষ আব্দুল লতিফের বাড়ির দিলু মিয়া(৫০), সোহেল রানা(২৫), ইসমাইল হোসেন(২২), সেলিম মিয়া(৩০), বিল্লাল হোসেন(৪০), মনির হোসেন(৪০), সাইদুল ইসলাম(২২), মিজানুর রহমান(৪০), সিরাজুল ইসলাম(৩৮), আবু তাহের (৪০)সহ ১০জনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ সাইফুল্লাহ শুক্রবার বিকেলে জানান, সংঘর্ষের ঘটনার সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোন পক্ষই এখনো থানায় মামলা করেনি।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top