আজ ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে ‘গঙ্গামন্ডল মডেল কলেজ’র নবীণ বরণ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক মানুষ হওয়ার প্রতিযোগীতায় নামতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

শিক্ষার্থীদের আগে আদর্শ ও মানবিক মানুষ হওয়ার প্রতিযোগীতায় নামতে হবে, তার পর ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, শিক্ষক, জজ- ব্যারিষ্টারসহ যে প্রতিযোগীতায় নামবে সফল হবে। কারন, আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব নেই, সৎ, মানবিক ও আদর্শ মানুষের অভাব রয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার উপজেলার চান্দপুর ‘গঙ্গামন্ডল মডেল কলেজ’ কর্তৃক আয়োজিত ‘নবীণ বরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি ও কলেজ প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলী সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে ওই বক্তব্য তুলে ধরেন।

কলেজ প্রাঙ্গনে আয়োজিত ওই নবীনবরণ অনুষ্ঠানে ‘গঙ্গামন্ডল মডেল কলেজ’র অধ্যক্ষ মো. মুকবল হোসেন’র সভাপতিত্বে এবং মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি উপজেলা সভাপতি মো. গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, মো. হাবিবুর রহমান, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মো. আমির হোসেন মাষ্টার, কাজী আমীর হোসেন, মো. মনিরুল হক, মো. নুরুজ্জামান, প্রভাষক মো. বায়েজিদ হোসেন, মো. জাকির হোসেন, প্রভাষক ফারহানা নাহিদ, শিক্ষার্থী মোসাঃ ফাতেমা আক্তার, মো. জাহিদ হাসান প্রমূখ।

নবীণবরণ অনুষ্ঠানটি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সূধীজনের উপস্থিতিতে একটি মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top