আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে কোটা বিরোধী আন্দোলনে কয়েকশত শিক্ষার্থী কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে প্রায় দেড় ঘন্টাব্যাপী বিক্ষোভ-মিছিল-সমাবেশ করেছে। এসময় নানা শ্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতারা এসে পৌনে ১২টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার (১৭ জুলাই) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তর ও স্বাধীনতা স্তম্ভকে  ঘিরে বিক্ষোভ প্রদর্শনকালে মহাসড়কের উভয় পার্শে কয়েকশত যাত্রী ও মাল পরিবহন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন সাধারন যাত্রীরা।

এসময় দেবীদ্বার থানার বিপুল সংখক পুলিশের উপস্থিতি দেখে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে নানা শ্লোগান দিতে থাকলে পুলিশ বিক্ষোভ সভাস্থল থেকে প্রায় ২০/২৫ গজ দূরে নিউমার্কেট কাঁচাবাজারের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয়।

 

এসময় এক পুলিশ কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা বাধা দিচ্ছি না। তবে ভাংচুর, অগ্নিসংযোগসহ নাশকতা করলে কোন ছার দেয়া হবেনা। তাই আমরা আমাদের প্রস্তুতি নিয়ে অবস্থান করছি।

 

আন্দোলন চলাকালে সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ উপজেলা আহবায়ক আসাদুর রহমান রনি ও সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেলের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে পৌনে ১২টার দিকে সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলে যান চলচল স্বাভাবিক হয়। আন্দোলনকারীরা পরে সুজাত আলী সরকারী কলেজ গেইটে অবস্থান নিলে তাদের ব্যানার ফেস্টুন কেড়ে নিয়ে সেখান থেকেও ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের সরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে ছাত্রলীগ বলছে, কোটা সংস্কারে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব এখন আর সাধারণ ছাত্রদের হাতে নেই, স্বাধীনতা বিরোধী চক্র কোটা আন্দোলনে ঢুকে পড়েছে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top