দেবীদ্বারে এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার দেবীদ্বারে নানা আয়োজনে দেশের অন্যতম ইলেক্ট্রনিক্স মিডিয়া ‘এশিয়ান টিভি’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিতি ছিল।
এশিয়ান টিভি দেবীদ্বার প্রতিনিধি মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে এবং সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীদ্বার-ব্রাক্ষণপাড়া থানা (সার্কেল) এএসপি শাহ মোস্তফা তারিকুজ্জামান, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া, পল্লীবিদ্যুৎ সমিতি কুমিল্লা-১’র দেবীদ্বার কার্যালয়ের ডেপুটি ম্যানেজার রেজাউল করিম, বিশিষ্ট রাজনীতিক আবুল কাসেম চেয়ারম্যান, আব্দুল কাইয়ুম ভূইয়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির।
এছাড়াও বক্তব্য রাখেন লুৎফর রহমান বাবুল, মোঃ মিজানুর রহমান, জাভেদ আহমেদ নবী, সাংবাদিক শরীফুল আলম চৌধুরী, সাংবাদিক আক্তার হোসেন, সাংবাদিক সাহিদুল ইসলাম, সাংবাদিক শফিউল আলম রাজীব, সাংবাদিক সোহাগ রানা, সাংবাদিক এমজে মামুন, সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম, সাংবাদিক আহমেদ হোসাইন প্রমূখ।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top