দেবীদ্বারে এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন এমপি কালাম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা-৪(দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। পরিদর্শনকালে নকল বন্ধের বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪জুলাই) দুপুর ১২ টায় জাফরগঞ্জের গঙ্গামণ্ডল রাজ ইনষ্টিটিউশন কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের জানান, পরিক্ষায় যদি কোন শিক্ষক বা অন্য কেউ নকল করতে সহযোগিতা করে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধের কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেন্দ্র ঘুরে জানতে পেরেছি অনেকে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল করার চেষ্টা করছে সেটাও যাতে না চলে সে দিকে খেয়াল  রাখার নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের মেধাবি ও দক্ষ জনশক্তি দরকার, যেটি বঙ্গবন্ধু ও আজকের মাননীয় প্রধানমন্ত্রীর র্দীঘদিনের একটি লালিত স্বপ্ন। সে স্বপ্ন পূরণের দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে সকল শিক্ষক সমাজকেও এগিয়ে আসতে হবে। শিক্ষকরাই পারেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ উপহার দিতে। এর আগে তিনি রাজামেহার ও ধামতি এলাকায় দুটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম, পৌর মেয়র মো. সাইফুল ইসলাম শামীম প্রমুখ।

উল্লেখ্য, দেবীদ্বার উপজেলায় এইচএসসি ও সমমান-২০২৪ সালের পরীক্ষায় ১০টি কেন্দ্রে মোট ৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top