দেবীদ্বারে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আসন্ন দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সাবেক যুবলীগ নেতা মোঃ কবির হোসেন সরকারের সভাপতিত্বে ওই বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মামুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকবল হোসেন মুকুল জিএস, পৌর কাউন্সিলর মোঃ মজিবুর রহমান।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান খোকন, পৌর যুবলীগের সভাপতি কামরুল খালেদ সুমন, সাধারণ সম্পাদক ওয়াহেদ সরকার, গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা আবদুল্লাহ আল কাইয়ুম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ আসাদুর রহমান রনি, গুনাইঘর উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা সৈয়দ আহেম্মদ, এলাহাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মাসুদ আলম নিরব, ইউসুফপুর ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুল ইসলাম মাস্টার, সুলতানপুর ইউনিয়ন যুবলীগ নেতা রেজাউল করিম, ধামতী ইউনিয়ন যুবলীগ নেতা জুয়েল চৌধুরী ও নামজুল হাসান প্রমুখ। বর্ধিত সভায় উপজেলা ও পৌর যুবলীগসহ উপজেলার ১৫টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top