দেবীদ্বারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল রাখতে হবে। দেশ দুর্নীতির কবলে পতিত হলে উন্নয়ন ব্যাহত হয়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। তাই দূর্নীতি প্রতিরোধে আগে নিজেকে বদলাতে হবে, পাশাপাশি রাজনৈতিক স্বদিচ্ছা এবং আমলাদের সৎ হতে হবে।

সোমবার (৯ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ‘দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামী শুদ্ধতা’-এ শ্লোগানকে সামনে রেখে ‘আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস’ পালন উপলক্ষে দেবীদ্বার উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ইউএনও’র সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ওই বক্তব্য তুলে ধরেন।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার মো. নুরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো. হারুন-অর-রশিদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, মো. তমিজ উদ্দিন, মো. রুহুল আমিন মাষ্টার, ভিপি ময়নাল হোসেন, আওলাদ হোসেন মুরাদী, আব্দুল কাইয়ুম, মো. রেজাউল করিম, শিক্ষার্থী নওসিন নোভা প্রমূখ।

এসময় আলোচকরা বলেন, দূর্নীতি প্রতিরোধে নিজের ইচ্ছা শক্তিই যথেষ্ঠ। দূর্নীতি প্রতিরোধে দেশে আইন আছে কিন্তু সঠিক ভাবে এর প্রয়োগ নেই, দূর্নীতি প্রতিরোধে সংস্থা আছে, কার্যকরী ভূমিকায় নেই। কিন্তু বিকৃত মানুষিকতায় গড়ে উঠা সুযোগ সন্ধানীরা অশুভ রাজনৈতিক প্রভাবে এবং দূর্নীতিবাজ আমলাদের সহযোগীতায় এসবের তোয়াক্কা করছেনা। বক্তারা আরো বলেন, দূর্নীতির দায়ে দেশে দেশে স্বৈরশাসকগুলোর পতন হচ্ছে। তাই দূর্নীতি প্রতিরোধে তরুণ, কিশোর ও যুবদের দূর্নীতি বিরোধী মানষিকতায় গড়ে তুলতে হবে। তাদের প্রকৃত শিক্ষায়, মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

আলোচনা সভার পূর্বে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন , পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এবং মানব বন্ধনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি খন্দকার নুরুজ্জামান বিপ্লব। মানববন্ধন ও আলোচনা সভায় দুদকের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, এনজিও কর্মকর্তা, সংবাদকর্মীবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top