দেবীদ্বারে আওয়ামীলীগের শোকসভা।

শুধু মুখে নয়, হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে: রোশন আলী মাষ্টার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বঙ্গবন্ধুর আদর্শ মানে তার দেশপ্রেম, অন্যায়ের সাথে তার আপোষহীনতা, তার সততা, সবসময় মানুষের কথা ভাবা, মানুষের জন্য অসীম ভালোবাসা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় সাধারণ জীবন যাপন করতেন, তিনি রাষ্টপ্রধান হয়েও রাষ্ট্রীয় নিরাপত্তা ছাড়া স্বাভাবিক ভাবেই মানুষের সাথে মিশে যেতেন। যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে সাধারণ মানুষ তার কাছে ছুটে আসতেন। তিনিও সাধারণ মানুষের সাথে মিশতে পছন্দ করতেন। তাই হয়তো ফিলিস্তিন মুক্তি মোর্চার সাবেক নেতা নোবেল বিজয়ী ইয়াসির আরাফাত বলেছেন ” আপোষহীন সংগ্রামী নেতৃত্ব ও কুসুমকোমল হৃদয় ছিল মুজিবের চরিত্রের বিশেষত্ব”।
শনিবার (২৬ আগষ্ট) বিকেলে দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামীতে আওয়ামীলীগ সরকারের বিজয় নিশ্চিত করতে দলকে সুসংগঠিত হতে হবে।
উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ সেলিম সরকার’র সভাপতিত্বে এবং সহসভাপতি সামছুল হক এর সঞ্চালনায় রাজামেহার পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, উপদপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসাইন, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম দুলাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা।
এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান খোকন, কামরুল ইসলাম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top