আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক পেল মামুন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর তৃতীয় ধাপে দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক বরাদ্দ পেয়েছে মামুনুর রশিদ।
সোমবার (১৩ মে) দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস কুমিল্লার সভা কক্ষে প্রতীক বরাদ্দ দিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ মামুনুর রশিদের হাতে প্রতীক সম্মলিত ফর্ম তুলে দেন রির্টানিং কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, মোকবুল হোসেন মুকুল, হাজী জালাল, শ্রমিক লীগ নেতা কাউছার হায়দার প্রমুখ।
এসময় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মামুনুর রশিদ জানান, নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পরপরই আমি উপজেলার কয়েক জায়গায় গণসংযোগ করেছি। নির্বাচন নিয়ে দেবীদ্বারের মানুষের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখতে পেয়েছি। আজকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণার কাজ শুরু করব। দেবীদ্বারের ঐক্যবদ্ধ সাধারণ মানুষ আনারস প্রতীক চেয়েছিল। আজ আমি আনারস প্রতীক পেয়ে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছি বলে মনে করছি। পাশাপাশি আগামী ২৯ তারিখ দেবীদ্বারের জনগণের ভোটের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করব ইনশাল্লাহ। আগামী ২৯ তারিখ আনারস মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করারও আহ্বান জানান দেবীদ্বারের সকল নাগরিকদের প্রতি।
উল্লেখ্য, চেয়ারম্যান পদে-৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। আগামী ২৯মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top