আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বার উপজেলা আ’লীগের কার্যনির্বাহী  কমিটির সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সদস্যদের কার্যক্রমে গতি আনয়নে শনিবার বিকেলে পৌরসভার মোহনা আবাসিক এলাকার রোশন ভিলায় কার্যনির্বাহী ওই সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম শফিউদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি আব্দুল মতিন মুন্সী, সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির চেয়ারম্যান, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য এটিএম মেহেদী হাসান ও সদস্য কালিপদ মজুমদার।
সভায় আরো বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি মোসলে উদ্দিন মাস্টার, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি শামসুল হক, সহ-সভাপতি আব্দুল জলিল চৌধুরী, সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, মফিজ উদ্দিন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম তুষার ও মুস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক হাজী মো. আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী মোসলে উদ্দিন ভূইয়া মানিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট এনামুল হক মাসুম, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল সালাম নান্নু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হারুনুর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, সহ-দপ্তর সম্পাদক মুরশিদ আলম, সাংসৃতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মামুন।
এ সময় উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল আজিজ খাঁন, সেলিম খাঁন, সদস্য জীবন চন্দ্র দাস, বিল্লাল হোসেন ডালিম, নজরুল ইসলাম, সালাউদ্দিন স্বপ্বন, আব্দুল হান্নান, সফিক মেম্বারসহ আরো অনেকে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top