আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বার অগ্নিকান্ডে পুড়লো মার্কেটের ৫টি দোকান ও থাকার ঘর : কোটি টাকার ক্ষয়ক্ষতি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকান্ডে একটি মার্কেটের ৫টি দোকানসহ একটি বাড়ির থাকার ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের শিবপুর নিউমাকেটে।

স্থানীয় কামরুল হাসান ও ফারুক মিয়া জানান, রাত সাড়ে ৮টায় মো. জাকির হোসেনের প্লাষ্টিক এন্ড কোকারিজের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে মো. জাকির হোসেনের প্লাষ্টিক এন্ড কোকারিজের দোকান, মাসুমের ‘মা-মনি’ টেলিকম, সাদ্দাম হোসেনের সিমেন্ট ও টিনের দোকান, সেনিটারী দোকানসহ ৫টি দোকান এবং মৃত: সেলিম মিয়ার ৯কক্ষ বিশিষ্ট টিনসেট একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৫ লক্ষাধিক নগদ টাকা, ও অন্যান্য মালামাল ও আসবাব সামগ্রীসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। অগ্নিকাণ্ডের সংবাদে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের লোকজন আসার পূর্বেই গ্রামবাসী দু’টি সেলু মেসিন দিয়ে পানি তুলে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

ভোক্তভুগী শীবপুর গ্রামের মৃত: সেলিম মিয়ার পুত্র পরমতলা সোনালী ব্যাংক লিঃ’র সিনিয়র কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন জানান, গত ৫দিন পূর্বে কালবোশেখী ঘূর্ণীঝরের তান্ডবে তার বাড়ি ও মার্কেটের চালা উড়িয়ে নিয়ে ব্যপক ক্ষতির সম্মূখীন হন। প্রায় পৌনে ৩ লক্ষ টাকা খরচ করে বাড়ি মেরামত করে গতকাল শনিবার (২৭ এপ্রিল) স্বজনদের নিয়ে ঘরে উঠার কয়েক ঘন্টার মধ্যে আগুনের লেলিহানশিখা তাকে আবারো সর্বশান্ত করে দিয়ে যায়।

এ বিষয়ে মুরাদনগর ফায়ার সাভিসের ষ্ট্যাশন মাষ্টার মো. শাহ আলম জানান, শিবপুর নিউমার্কেটের অগ্নিকান্ডটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত ঘটে। যেহেতু অগ্নিকান্ডের ঘটনাটি মার্কেট এবং বাড়িতে ঘটেছে, তদন্ত ছাড়া ক্ষয় ক্ষতির পরিমান বলা যাবেনা।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top