দূর্ঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বাসে আগুন

প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ শিক্ষার্থীদের: চালকসহ আহত ৪।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের চলন্ত বাসে আগুন ধরে যাওয়ায় প্রাণ রক্ষায় লাফিয়ে নামতে যেয়ে ৩শিক্ষার্থী আহত এবং আটকেপরা বাস চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর বাস ষ্ট্যাশন সংলগ্নে।
প্রত্যক্ষদর্শিরা জানান, সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একটি বাস মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এবং দেবীদ্বার থেকে ৬০/৬২ জন শিক্ষার্থী নিয়ে ভিক্টোরিয়া কলেজগামী সুগন্ধা সার্ভিসের ‘ভিক্টোরিয়া কলেজ বাস’টি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর বাস ষ্ট্যাশনে আসার পরই ইঞ্জিনে আগুন ধরে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সাথে ধাক্কা দেয়। বাসে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে বাসের দরজা ও জানালা দিয়ে বের হতে যেয়ে ৩ শিক্ষার্থী আসমা, রাজীব ও শরীফ সামান্য আহত হলেও বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইঞ্জিনের বডিতে আটকে থাকা বাস চালককে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করেন। তিনি পায়ে আঘাতপ্রাপ্ত হন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুর্ঘটনার সময়ের তিন মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, বাসের সামনের অংশে (ইঞ্জিনে) আগুনের ধোঁয়া, সামনের গ্লাস ভাঙ্গা এবং বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছেন বাসের ভিতরে থাকা শিক্ষার্থীরা। এসময় উপস্থিত জনতা বলছেন, ড্রাইভার আটকে আছে, তাকে বের কর। তোমরা লাফাইও না। বাসে আগুন লাগবে না।
এ বিষয়ে সুগন্ধা বাস মালিক মো. সালাউদ্দিন বিপ্লব বলেন, বাস ব্রেকফেইল করে চালক আটকে গেছিলো। তার পা কেটে গেছে। তাছাড়া ছাত্র-ছাত্রীদের তেমন কোন ক্ষতি হয়নি।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খান বলেন, বাসটি আমি দেখেছি। বাসের ক্ষতি হয়েছে। কোন শিক্ষার্থী হতাহতের খবর আমরা পাইনি।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top