আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে সন্ত্রাস মাদক ইভটিজিং বাল্যবিবাহ কিশোর গ্যাং কঠিন ভাবে দমন করা হবে : ওসি মো.মোজ্জামেল হক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দাউদকান্দি মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক দাউদকান্দি উপজেলা থেকে সন্ত্রাস মাদক ইভটিজিং বাল্যবিবাহ কিশোর গেং সহ সকল অপরাধ কঠিন ভাবে দমন করা হবে বলে ঘোষণা দিয়েছেন।

বুধবার দুপুরে দাউদকান্দি উপজেলার সুন্দুুলপুর মডেল ইউনিয়ন ও বারপাড়া ইউনিয়নের জনগণ ও চেয়ারম্যানদের সাথে দুটি পৃথক পৃথক মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এ ঘোষণা দেন।

সুন্দুুলপুর মডেল ইউনিয়ন ও বারপাড়া ইউনিয়নের জনগণ ও চেয়ারম্যানদের সাথে দীর্ঘ প্রায় এক ঘন্টার মতবিনিময় সভায় ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, মাদক দেশের ভবিষ্যৎ কর্ণধর যুবসমাজকে ধ্বংস করছে, মাদক শান্তিপ্রিয় পরিবারে অশান্তি সৃষ্টি করছে, সর্বপরি মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের দ্বারা সমাজে বিভিন্ন আইনের পরিপন্থী ঘটনা ঘটছে। সুতরাং সুষ্ঠু আইন-শৃঙ্খলার স্বার্থে তথা পরিবার এবং সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে দাউদকান্দি উপজেলাকে সন্ত্রাস মাদক ইভটিজিং বাল্যবিবাহ কিশোর গেং মুক্ত করা হবে।

তবে এজন্য তিনি উপস্থিত জনগণ ও চেয়ারম্যানদের সহযোগিতা চান। তিনি বলেন ইউপি চেয়ারম্যানরা হলেন স্থানীয় সরকারের অংশ তথা জনগণের সেবক। সেহেতু সরকারের ভাবমূর্তি রক্ষায় মাদকসহ আইনের পরিপন্থী যেকোন কর্মকাণ্ড প্রতিরোধে আমার যেমন দায়িত্ব আছে তেমনি আপনাদেরও দায়িত্ব রয়েছে। সেহেতু আমি মনে করি আপনারা আমাকে সহযোগিতা করলে শিগগিরই দাউদকান্দি উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে সন্ত্রাস মাদক ইভটিজিং বাল্যবিবাহ কিশোর গেং মুক্ত করতে পারবো।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসলাম মিয়াজী, বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজারুল ইসলাম মানিক , দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার রওশন জামানসহ আরও অনেকেই৷

আরো পড়ুন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more
রমজানকে সামনে রেখে দাউদকান্দি–মেঘনায় বিএনপির মনিটরিং সেল গঠন।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top