দাউদকান্দিতে মাদ্রাসার প্রিন্সিপাল নজরুলের অপসারণের দাবিতে মানববন্ধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দাউদকান্দি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এই মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা ও অভিভাবক সমাজ। এই অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ফরমফিলাপে অতিরিক্ত টাকা, স্বেচ্ছাচারিতা, মাদ্রাসার টাকা তছরুপ, ছাত্রীদের হয়রানিসহ নৈতিক স্খলনের দায়ে দ্রুত পদত্যাগের দাবি জানান।

মঙ্গলবার(২৭ আগষ্ট) সকাল ১১ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ মানববন্ধন করে শিক্ষার্থী ও অভিভাবকগণ। মানববন্ধনে বক্তব্য দেন—এই মাদ্রাসার সাবেক ছাত্র আব্দুল হান্নান, বর্তমান শিক্ষার্থী মোহাম্মদ মামুন, সাঈদ, মেহেদী অভিভাবক ফজলে রাব্বিসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মাদ্রাসা প্রিন্সিপাল নজরুল ইসলামের কাজে তার এসব অভিযোগের বিষয়ে জানাতে চাওয়া
হলে তিনি জানান, ” একটি কুচক্রী মহল নিজেদের উদ্দেশ্যে হাসিল করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি তিন যুগের বেশি এই মাদ্রাসায় শিক্ষকতা করছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম শিক্ষার্থীর দাবির বিষয়ে জানান,” মদিনাতুল উলম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল নজরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা একটি অভিযোগ দায়ের করেছেন।
তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আনিত অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top