দাউদকান্দি হবে সারা দেশের মডেল উপজেলা : জেলা প্রশাসক মুশফিকুর রহমান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন দাউদকান্দি হবে সারা দেশের মডেল উপজেলা।তিনি আরও বলেন, এ উপজেলার সুখ্যাতি অতিপ্রাচীন। প্লাবন ভূমিতে মৎস চাষে এ এই উপজেলা সারা দেশের মডেল।

দাউদকান্দি উপজেলাকে মাদকমুক্ত দেখতে চাই,তরুণরা খেলাধুলায় মনোনিবেশ করলে মাদক নির্মূল করা সহজ হবে।

গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মো. মুশফিকুর রহমান।

জেলা প্রশাসক স্থানীয় সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, এই উপজেলায় শিক্ষার হারে অনেক এগিয়ে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন।
দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সাংবাদিকদের পজিটিভ ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন,এই উপজেলা এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় গৃহহীনমুক্ত হয়েছ। অচিরেই আমরা এই উপজেলাকে সারা দেশের মডেল হিসেবে গড়তে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।” এর আগে দাউদকান্দিতে প্রথম আগমন উপলক্ষে ডিসিকে লালগালিচায় অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসককে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো. জিয়াউর রহমানের সঞ্চালণায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম।


সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, রোজিনা আক্তার, জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা জেবু, নাছিম ইউসুফ রেইন, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের লোকমান হোসেন,গৌরীপুর ইউনিয়ন পরিষদের নোমান মিয়া সরকার, পৌর প্যানেল মেয়র রকিব উদ্দীন রকিবসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

আরো পড়ুন

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top