আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে পুকুরে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোরের দল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বৈশাখ শুরু হয়েছে সেই অনেক দিন আগেই, এসময় কালবৈশাখী ঝড়-বৃষ্টি থাকার কথা। কিন্তু প্রকৃতির বৈরী আচরণ আর বিদ্যুতের আসা-যাওয়ায় গরমে জনজীবনের হাঁসফাঁস অবস্থা। তাই একটু প্রশান্তির আশায় কাঠফাটা দুপুরে তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে পুকুরে দুরন্তপনায় মেতেছে একদল শিশু- কিশোর।

মঙ্গলবার (৩০এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরেজমিনে উপজেলা সদরের উপজেলা পরিষদ পুকুর, সুজাত আলী সরকারি কলেজ পুকুর, রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় পুকুর এবং দেবীদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পুকুর ঘুরে দেখা গেছে প্রায় একই রকম চিত্র, কখনো কখনো পুকুরের পানিতে সাঁতার কাটছে, আবার কখনো লাফিয়ে ছুটছে দুরন্ত শিশু- কিশোরের দল। তারা কখনো একা আবার দুই- তিনজন মিলে পাড়ে উঠে দৌড়ে ঝাঁপিয়ে পড়ছে পুকুরের পানিতে। শিশুদের এমন দুরন্তপনা দেখে নিজের শৈশবের স্মৃতিতে ফিরে যাবেন না, এমন লোক খুঁজে পাওয়া দুরূহ। গ্রাম কিংবা শহর প্রচণ্ড তাপদাহ আর লোডশেডিংয়ের দৈত্য খেলায় এমন দৃশ্য চোখে পড়ছে এখন সবখানে।

এসময় কথা হয় ৮বছরের শিশু ইমরান, ৯বছরের খাইরুল এবং ১৪বছরের কিশোর সুমন, ১৬বছরের আরমান, আরাফাত, ১৭বছরের জিসান, ২০ বছরের প্রান্ত ও শরিফের সাথে। তারা জানায়, গরমে অতিষ্ঠ হয়ে গেছি। কারেন্ট শুধু আসে আর যায়। গরমের জন্য বাসায় থাকতে পারিনা। খেলাধুলা করার জন্য তেমন কোনো যায়গা নেই। এলাকার অনেকগুলো পুকুর ভরাট করে ফেলেছে, তাই আমরা উপজেলা পুকুরে গোসল করতে এসেছি। এখানে বন্ধুরা মিলে অনেক মজা করতে পারি। তাছাড়া এখানে দূর থেকেও অনেক মানুষ আসেন।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top