চৌদ্দগ্রামে পিকআপ সহ ১২৪ কেজি গাঁজা উদ্ধার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় নম্বরপ্লেট বিহীন একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ অক্টোবর) ভোর আনুমানিক পৌনে পাঁচটায় চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস, মো: আব্দুল মতিন ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো: এমরান ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারের পূর্বপাশে দক্ষিণ কাদৈর এলাকার সড়কের উপর থেকে একটি নম্বরপ্লেট বিহীন পিকআপ গাড়ীতে পরিত্যাক্ত অবস্থায় ২৮ পোটলায় মোট ১২৪ কেজি গাঁজা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) স্যারের নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে থানা পুলিশের অভিযানে শুভপুর ইউনিয়নের কাদৈর এলাকা থেকে ১২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি নম্বরবিহীন পিকআপ গাড়ী জব্দ করা হয়। পরে এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। মাদকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ;কিশোরী আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর...

Read more
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top