চাঁদাবাজির মামলা থেকে বেকসুর খালাস পেল সাংবাদিক শরিফুল আলম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লায় সাংবাদিক মোহাম্মদ শরিফুল আলম চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় মোঃ মনিরুজ্জামান মুন্সীর দায়ের করা মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত জুডিশিয়াল বিচারিক আদালতে ফারহানা আক্তার এ রায় ঘোষণা করেন।

২০২০ সালের ২৯ এপ্রিল ‘মুরাদনগরে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প কাগজে আছে, বাস্তবে নেই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে আওয়ামীলীগের এক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন নেতা ক্ষুব্ধ হন। পরে ২ মে কুমিল্লার মুরাদনগর থানায়  চাঁদাবাজির অভিযোগে মামলা করেন কাজিয়াতল গ্রামের ও কাজিয়াতল মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী মনিরুজ্জামান মুন্সী। এই মামলায় মিজানুর রহমান নামে আরও একজনকেও আসামি করা হয়। তাকেও এ মামলা থেকে খালাস দেন বিচারক।

দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ শরিফুল আলম চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল ও এডভোকেট নুরে আলম। এর আগেও সাংবাদিক শরিফুল আলম চৌধুরীর বিরুদ্ধে হত্যা, নারীনির্যাতনসহ বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করলেও এসব মিথ্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন তিনি। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিলে। আদালতের বিচারক এ মামলার তদন্তে ত্রুটি ও স্বাক্ষ্য প্রমান না থাকায় এ মামলা থেকে তাকেসহ অপর আসামীকে অব্যাহতি দেন।

সাংবাদিক শরিফুল আলম চৌধুরীর মা ফরিদা বেগম এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমার ছেলে মুরাদনগরের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন ও তার নেতা-কর্মীদের বিভিন্ন অনিয়ম ও প্রকল্পের টাকা আত্মসাৎ করা নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবেদন প্রকাশ করায় তারা ক্ষুব্ধ হয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমার ছেলেকে হয়রানি করে যাচ্ছে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top