আজ ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বাখরাবাদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান।

৩৪৭ টি সংযোগ বিচ্ছিন্ন:আদায় ৭ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৫০৯ টাকা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল) এর বিতরণ এলাকায় বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস ব্যবহার চিহ্নিত করতে বিশেষ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম শুরু করেছে। বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহাব্যবস্থাপকগণ ও কোম্পানী সচিবের নেতৃত্বে মোট ২১ টি টিম গঠন করা হয়েছে। অভিযানে এখন পর্যন্ত ৩৪৭ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে স্পট আদায় হয়েছে ৭ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৫০৯ টাকা।

বিজিডিসিএল সূত্র জানায়, বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস ব্যবহারকারীদের চিহ্নিত করতে গঠিত টিমের সদস্যরা কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মাইজদি ও ফেনীতে পৃথকভাবে বিভিন্ন গ্রাহক আঙ্গিনা পরিদর্শন করেছেন। গত ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে এরিপোর্ট লেখা পর্যন্ত (২৬ অক্টোবর) ২ হাজার ২৫৯ টি গ্রাহক আঙ্গিনা পরিদর্শন করেছেন। এর মধ্যে ৩৪৭ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যার মধ্যে বকেয়া জনিত কারণে ১০৬ টি এবং অবৈধ ব্যবহার জনিত কারণে ২৪১ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে স্পট আদায় হয়েছে ৭ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৫০৯ টাকা। বিজিডিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের গ্যাস বিল পরিশোধপূর্বক বিল পরিশোধের কপি গ্যাস ব্যবহার স্থলে সংরক্ষণ করার জন্য অনুরোধ করেছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. বেলায়েত হোসেন  বিষয়টি নিশ্চিত করছেন। তিনি আরও জানান, বকেয়া আদায় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

কুমিল্লা পেল তিন মন্ত্রী;উচ্ছ্বাসে সাধারণ মানুষ!

কুমিল্লা পেল তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ।নতুন মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন মন্ত্রী স্থান পাওয়ায় জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লার ১১টি আসনে ২৫ রাজনৈতিক দলের ৭৬ প্রার্থী ও স্বতন্ত্র চার জনের মাঝে প্রতীক বরাদ্দ।

কুমিল্লার ১১ টি আসনে প্রতীক পেলেন ৮০ জন প্রার্থী । দলীয় প্রতীক ৭৬ বিএনপির ৩ জনসহ স্বতন্ত্র ৪ জন ।...

Read more
মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘোষণা।

কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন আজ সোমবার বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার...

Read more
সনাতন ধর্মালম্বীদের সাথে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়।

সনাতন ধর্মালম্বীদের সাথে কুমিল্লা-০৬ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top