কুমিল্লায় ট্রেনের নীচে কাটা পড়ে  স্কুল ছাত্রীর মৃত্যু!

শিক্ষার্থী ও এলাকাবাসীর নিরাপত্তা প্রহরী ও গেইটের দাবীতে ৩ ঘন্টা রেললাইন অবরোধ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ঢাকা- চট্টগ্রাম রেলপথের কুমিল্লার আদর্শ সদরের রসুলপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে কাটানিসার মাজারের সামনে বৃহস্পতিবার সকাল ৯ টায় ট্রেনের নীচে কাটা পড়ে মিম আক্তার নামের এক স্কুল ছাত্রী মৃত্যু হয়েছে। নিহত মিম আক্তার  স্থানীয় রসুলপুর উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্রী (১৪) সে একই গ্রামের রসুলপুর পূর্ব পাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে। দূর্ঘটনার পর থেকে এলাকাবাসী ও স্কুলের সকল শিক্ষার্থীরা ঢাকা-চট্রগ্রাম রেলসড়কের দূর্ঘটনার স্থলে অবরোধ করে। সকাল দুপুর ১২ টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টা রেলসড়ক দখল করে রাখে।

রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন সরকার জানান   স্থানীয় রসুলপুর পূর্ব পাড়ার জাহাঙ্গীর আলম এর মেয়ে নবম শ্রেণির ছাত্রী মিম আক্তার (১৪)বৃহস্পতিবার   সকাল ৯ টায় বিদ্যালয়ে আসার  সময় রসুলপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে কাটানিসার মাজারের  সামনে দিয়ে রেলপথ পার হওয়ার সময় ট্রেনে নীচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান ওই খানে রেলের  রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম – ঢাকা গামী চট্লা ট্রেনের সামনে দিয়ে দ্রুত রাস্তা পার হয়ে ২য় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার গামী পর্যটন ট্রেনের নীচে কাটা পড়ে মিম আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসী ও স্কুলের সকল শিক্ষার্থী শিক্ষক ঘটনাস্থলে আসে। এলাকাবাসী ও স্কুলের সকল শিক্ষার্থী রেলসড়ক প্রায় ৩ ঘন্টা অবরোধ করে রাখে। সকলের দাবী কাটানিসার মাজারের সামনে নিরাপত্তার জন্য  গেইট ও গেইট দিতে হবে।
এদিকে আদর্শ সদরের নির্বাহী কর্মকর্তা রমেন সর্মা বলেন শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় মাজার গেট দিয়ে রেললাইন পার হচ্ছিল শিক্ষার্থী মিম। সে সময় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস ক্রস করছিল। ওই শিক্ষার্থী একপাশের ট্রেন দেখলেও অপরপাশের ট্রেনটি না দেখায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার পর থেকে অবরোধ শুরু করে শিক্ষার্থীরা।অপর দিকে ঘটনার পর থেকে ওই রেললাইনে অবস্থান করছেন স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা। এ অবরোধের কারণে রসুলপুর স্টেশনে আটকে আছে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেন।
আমি ও রেলওয়ে বিভাগীয় কর্মকর্তা আনিসুর রহমান এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীদের আশ্বাস দেই ঘটনাস্থলে একটি রেল ক্রসিংয়ে একটি গেইটের ব্যবস্থার আস্বাস্থ করলে সকলে বাড়ি ফিরে যায়।
এদিকে নিহত মিম আক্তারেরর কাফন দাফনের জন্য নির্বাহী কর্মকর্তা রমেন সর্মার তহবিল থেকে ২০ হাজার টাকা তার পরিবারের নিকট দেয়া হয়েছে। এর পর ও সরকারি আরও সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে শিক্ষার্থীরা কেন রেললাইন অবরোধ করেছে তা জানি না। তাদের সঙ্গে কথা বলছি আমরা।’
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।

আরো পড়ুন

কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top