কুমিল্লা-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ড.মোশাররফ হোসেন ভোট প্রদান করেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

 

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় দিকে তিনি দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের নিজ গ্রাম গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন।

এ সময় তাঁর সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, “আমি আশা করি ভোটাররা নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জনগণের রায়ই চূড়ান্ত রায়।”

তিনি প্রশাসনের প্রতি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার আহ্বান জানান এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন।

এদিকে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

আরো পড়ুন

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার ২টি সাজা পরোয়ানাসহ মোট ৬টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top