কুমিল্লা সিসিএন বিশ্ববিদ্যালয়ের এক দশক পূর্তি উৎসব ও ক্লাব কার্নিভাল শুরু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী এক দশক পূর্তি উৎসব ও ক্লাব কার্ণিভাল অনুষ্ঠান। ৩০ অক্টোবর বুধবার সকালে অত্যন্ত আনন্দঘন পরিবেশে কুমিল্লার কোটবাড়ি এলাকার চৌধূরী এস্টেটে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে ওই উৎসব শুরু হয়। শুরুতে ফটো এক্সিবিশন এবং ইকো ফ্রেন্ডলি বিল্ডিং মডেল মেকিং কম্পিটিশন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে।
পরবর্তীতে, ল (Law) অলিম্পিয়াড, ইনোভেটিভ বিজনেস আইডিয়া হান্ট, ত্রিপল-ই অলিস্পিয়াড, রোবটিক্স চ্যাম্পিয়নশিপ, আন্ত:বিভাগ ফুটবল টুর্ণামেন্ট, লিডারশিপ টক এন্ড মিট উইথ এন্ট্রিপ্রিনিয়রস, মোটিভেনাল সেমিনার এবং ক্যারিয়ার ডিসকাশন সেমিনার।

বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব আয়োজিত লিডারশিপ টকে উপস্থিত ছিলেন, কুমিল্লার তরুণ উদ্যোক্তা হালিমা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর, বিশ্ববিদ্যালয়ের ভলেটিয়ার সার্ভিস ক্লাব আয়োজিত মোটিভেশনাল সেশন ফর ভলেনটিয়ারস শীর্ষক সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর সাবেক যুগ্ম পরিচালক জাতীয় ক্রীড়া ও স্কাউট ব্যক্তিত্ব মো: আবদুল মান্নান, বিশ্ববদ্যিালয়েল ক্যারিয়ার ক্লাব আয়োজিত ডিসকাশন সেমিনারে রিসোর্স পার্সণ হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি বেপজার সহকারি ইন্সপেক্টর জেনারেল ডক্টর সোহেল মিয়া, রোবটিক্স ক্লাব আয়োজিত রোবো সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রোবো আইসিটির কো-ফাউন্ডার তৌসিফ বিন পারভেজ ও রোবো আইসিটির সি.টি.ও জাহিদ হাসান প্রমুখ।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রশাসন ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম, লিবারেল আর্টস অনুষদের ডীন ড. আলী হোসেন চৌধুরী, ইংরেজী বিভাগের অধ্যাপক মো: মনিরুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা মো: এমদাদুল হক সোহাগ সহ বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য অতিথিগণ।

আরো পড়ুন

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিচ্ছেন মেহরাজ শারবীন।

সিনিয়র সহকারী সচিব মেহরাজ শারবীনকে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ...

Read more
কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top