আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ওয়ালটনের ছোঁয়ায় ভাগ্য বদলের স্বপ্ন দরিদ্র ভ্যান চালক হুমায়ূনের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দেবীদ্বার চৌধুরী ইলেকট্রনিক্স থেকে ফ্রিজ কিনে ওয়ালটন এর ৩২তম মিলিয়নিয়ার দরিদ্র ভ্যান চালক মোঃ হুমায়ুন সরকারের হাতে ১০লক্ষ টাকার চেক তুলে দেন ওয়ালটনের ব্রান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। এ টাকায় ভাগ্য বদলের স্বপ্ন বুনছেন দরিদ্র ভ্যানচালক হুমায়ুন সরকার।
চৌধুরী ইলেকট্রনিক্স এর সত্বাধিকারী সাইফুল ইসলাম চৌধূরীর পরিচালনায় শনিবার(১৬ মার্চ) সকাল ১১টায় দেবীদ্বার নিউমার্কেট চৌধুরী ইলেক্ট্রনিক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিজয়ীর হাতে পুরস্কারের ১০লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন দেবীদ্বার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম সওদাগর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল আলম কামাল(ভিপি), গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, বণিক সমিতির সভাপতি হিরন মোল্লা, সাধারণ সম্পাদক  মনিরুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিনসহ ওয়ালটনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলার গুনাইঘর ইউনিয়নের আব্দুস সাত্তারের পুত্র পুরষ্কার বিজয়ী মোঃ হুমায়ুন সরকার অনূভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, ভ্যান চালিয়ে কৃষিকাজ করে জীবন অতিবাহিত করছি, জীবনে এই প্রথম এতোগুলো টাকা একসাথে পেয়েছি, যা কল্পনা করিনি কখনো। এ টাকায় ঘরের কিছু মেরামত কাজ করব এবং ছেলে- মেয়েকে লেখাপড়া করিয়ে মানুষের মত মানুষ করবো। তবে যদি আল্লাহ চায় আমাদের সংসার উজ্জ্বল হবে।
চৌধুরী ইলেকট্রনিক্স এর সত্বাধিকারী সাইফুল ইসলাম জানান, গত ৯ মার্চ সকালে নিউমার্কেট ওয়ালটন এক্সক্লুসিভ ডিলার সপ থেকে একটি ফ্রিজ কিনে হুমায়ূন সরকার মিলিয়নিয়ার অফারে রেজিস্ট্রেশন করে বিজয়ী হন। আজ তাকে তার পুরস্কারের টাকা বুঝিয়ে দেওয়া হয়।
ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, মানুষ যেন বিদেশি পণ্য না কিনে দেশি পণ্য কিনতে আগ্রহী হয় সেজন্য আমরা এরকম অফার দেই। দেশী পণ্য কিনলে আমাদের দেশে বিভিন্ন মিল ফ্যাক্টরি হবে, যেখানে আমাদের দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ওয়ালটনের পণ্য আন্তর্জাতিক মানের বলেই, পৃথিবীর ৪২ টি দেশে আমাদের পণ্য রপ্তানি হয়। তাই বেশি বেশি ওয়ালটনের পণ্য ক্রয় করবেন দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করবেন।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top