ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশী রাতুলের: পরিবারে শোকের মাতম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

পরিবারের অভাব ঘুচাতে ওমানে পাড়ি জমান মোঃ রাতুল(২০)। প্রবাস জীবনের বছর না ঘুরতেই সড়ক দুর্ঘটনায় গাড়ির চাকায় প্রাণ গেল রাতুলের। পরিবারে অসুস্থ্য বাবা, অনেক স্বপ্ন নিয়ে ধারদেনা করে ২০২৩ সালের অক্টোবর  মাসে ওমানে পাড়ি জমান রাতুল। হঠাৎ রাতুলের এমন মৃত্যুর খবরে তার পরিবারে বইছে শোকের মাতম।

নিহত রাতুল (২০) দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের (রশিদ মেম্বার বাড়ির) আঃ রাজ্জাক মিয়ার পুত্র, বর্তমানে দেবীদ্বার পৌর এলাকার ‘পূর্বাশা আবাসিক এলাকা’র বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবরে পরিবারের হাল ধরতে মধ্যপ্রাচ্যের ওমানে পাড়ি জমান রাতুল। সেখানে ওমানের রাজধানী মাসকাটের একটি ফাইভ স্টার হোটেলে কাজ করতেন তিনি। প্রায়ই বিকেলে অবসর পেলে রাজধানীর মেট্রো সেন্টারের পাশে সড়কের ধারে একটি পার্কে বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন। গত ১৫ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫ টায় বন্ধুকে নিয়ে ওই পার্কে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে পার্কের ভেতরে ঢুকে রাতুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একমাত্র পুত্রের মৃত্যুর খবর শুনে নিহতের মা রাজিয়া সুলতানা পুত্র শোকে বারবার মুর্ছা যাচ্ছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন রাতুল। পরিবারের তিন মেয়ে এক ছেলের মধ্যে সে সবার ছোট। তিন বোনের বিয়ে হয়ে গেছে। রাতুলের বাবাও উপার্জণ অক্ষম।

পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা আঃ রাজ্জাক মিয়া। সরকারের কাছে শেষ মিনতি, ফিরে পেতে চান প্রবাসী ছেলের লাশ।

আরো পড়ুন

কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক...

Read more
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top