উন্নয়ন, সাংবাদিকতা ও শান্তি একই সূত্রে গাঁথা: সালেহ মোহাম্মদ টুটুল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল বলেন, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ছিল সাহসিক ও কার্যকরী। জনগণের মাঝে দাউদকান্দি তিতাসের সংবাদ দ্রুত সময়ে পৌঁছাতে অগ্রগামী ভূমিকা রেখেছেন। উন্নত, স্মার্ট ও শান্তির দাউদকান্দি তিতাস বিনির্মানে সাংবাদিকদের সহযোগিতা অনস্বীকার্য। দাউদকান্দি তিতাসে এখন শান্তির সুবাতাস বইছে। এই ধারা অব্যাহত রাখতে সাংবাদিকরা আরও বেশি সহযোগিতা করবে।

মঙ্গলবার (২৬ মার্চ) দাউদকান্দি কদমতলীতে ঘরোয়া পরিবেশে সাংবাদিকদের সাথে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে এই সব কথা বলেন সালেহ মোহাম্মদ টুটুল।

তিনি আরও বলেন, ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিনিধি হয়ে দাউদকান্দি তিতাসের মানুষের সেবা করতে এসেছেন। উনার হাতকে শক্তিশালী করে দাউদকান্দি-তিতাসের উন্নয়ন করতে সাংবাদিকদের পাশে থাকবেন।

দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.আহসান হাবিব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান মুন্সী, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু,দাউদকান্দি পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মুক্তা,উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার ২টি সাজা পরোয়ানাসহ মোট ৬টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top