Author name: মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীর হাতে রবি টাওয়ারের নিরাপত্তা প্রহরী খুন।

কুমিল্লার চৌদ্দগ্রামে মো: আবুল হাশেম (৬৫) নামে রবি আজিয়াটা টাওয়ারের এক নিরাপত্তা প্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, শনিবার ভোরে চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরায় অবস্থিত রবি আজিয়াটা টাওয়ারে দায়িত্বরত একজন নিরাপত্তা প্রহরীর […]

চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীর হাতে রবি টাওয়ারের নিরাপত্তা প্রহরী খুন। Read More »

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা।

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ২ প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়ম বিষয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্ক ও সচেতন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লার যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা। Read More »

চৌদ্দগ্রামে অসহায় পরিবারের মাঝে সোনালী সমাজ ফাউন্ডেশনের নবনির্মিত ঘর হস্তান্তর।

কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক ও মানবিক সংগঠন ‘সোনালী সমাজ সেবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে অসহায় পরিবারের জন্য নবনির্মিত একটি ঘর আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগি পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। সোনালী সমাজ সেবা ফাউন্ডেশন (এসএসএসএফ) এর পক্ষ থেকে নতুন একটি ঘর পেয়ে সুবিধাভোগি পরিবারের সদস্যরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত

চৌদ্দগ্রামে অসহায় পরিবারের মাঝে সোনালী সমাজ ফাউন্ডেশনের নবনির্মিত ঘর হস্তান্তর। Read More »

চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেল এর ধাক্কায় মাওলানা জয়নাল আবদীন প্রকাশ ছোট হুজুর (৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত স্কুল শিক্ষক জগন্নাথদীঘি ইউনিয়নের মধ্যম সাহাপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রহমানের ছেলে। তিনি সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রবিবার সন্ধ্যায় উপজেলার জগন্নাথদিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজার রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার

চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত। Read More »

চৌদ্দগ্রামে কনকাপৈত উন্নয়ন ফোরামের উদ্যোগে ডাকাতিয়া নদীর বর্জ্য অপসারণ কর্মসূচি পালিত।

কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত উন্নয়ন ফোরাম এর উদ্যোগে ডাকাতিয়া নদীতে জমাটবাঁধা কচুরিপানা, বিভিন্ন তরুলতা সহ আগাছা ও বর্জ্য অপসারণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছেন। এ কর্মসূচি সপ্তাহব্যাপী চলবে বলে জানা গেছে। শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা স্টীল ব্রীজ সংলগ্ন এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন

চৌদ্দগ্রামে কনকাপৈত উন্নয়ন ফোরামের উদ্যোগে ডাকাতিয়া নদীর বর্জ্য অপসারণ কর্মসূচি পালিত। Read More »

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২!

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলো: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকার তারাপুস্করনী গ্রামের মো: শহীদ উল্লাহর ছেলে মো: দেলোয়ার হোসেন (২৪) ও একই এলাকার ধনপুর গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে মো: সাগর (২২)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন একই গ্রামের মো: রায়হান

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২! Read More »

চৌদ্দগ্রামে খিরনশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।

কুমিল্লার চৌদ্দগ্রামে খিরনশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল কাজী জাফর আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে খিরনশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্বোধন উপলক্ষে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের উপ-অধিনায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর মো. মাহিন আলম। অনুষ্ঠানে বিশেষ

চৌদ্দগ্রামে খিরনশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। Read More »

চৌদ্দগ্রামে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন।

কুমিল্লার চৌদ্দগামে দূর্গাপুজার নিরাপত্তা ব্যবস্থা দেখতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় পরিদর্শককারী অফিসারবৃন্দ পূজামন্ডপের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। বুধবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলার বরদৈন সার্বজনীন কালীমন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের উপ-অধিনায়ক মেজর মো: মাহিন আলম, চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন। Read More »

চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করা  হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের কাজী এছাক মিয়ার ছেলে কাজী আরব আলী (৪৫) ও উজিরপুর ইউনিয়নের

চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী আটক। Read More »

চৌদ্দগ্রামে এনাম ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ২৫ লাখ টাকা হস্তান্তর।

কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) এর উদ্যোগে ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারকে ১০ হাজার টাকা হারে সমগ্র উপজেলার ২৫০টি পরিবারের মাঝে সর্বমোট ২৫ লাখ টাকা নগদ বিতরণ করা হয়েছে। কাজী এনাম ফাউন্ডেশন ও প্রবাসীদের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা পেয়ে

চৌদ্দগ্রামে এনাম ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ২৫ লাখ টাকা হস্তান্তর। Read More »

Scroll to Top