চৌদ্দগ্রামে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগামে দূর্গাপুজার নিরাপত্তা ব্যবস্থা দেখতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় পরিদর্শককারী অফিসারবৃন্দ পূজামন্ডপের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।
বুধবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলার বরদৈন সার্বজনীন কালীমন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের উপ-অধিনায়ক মেজর মো: মাহিন আলম, চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর রিফায়েত তারিক মজুমদার ।

পূজামন্ডপ পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন, সকল ধর্মই শান্তির ধর্ম। কোন ধর্মই অশান্তির বার্তা দেয় না। হিন্দু-মুসলিম, বৌদ্দ-খ্রিস্টান সকলে মিলে যাতে এ উৎসব আনন্দের মধ্য দিয়ে গ্রহণ করে এমন প্রত্যাশাও ব্যাক্ত করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, বরদৈন সার্বজনীন কালী মন্দিরের সভাপতি দুলাল কর্মকার,  সাধারণ সম্পাদক শ্রী বলরাম কর্মকার, সহ-সাধারণ সম্পাদক তনু কর্মকার, কোষাধ্যক্ষ দীপেন্দ্র কর্মকার, সহকারী কোষাধ্যক্ষ পার্থ কর্মকার, পূজামন্ডপের সদস্য শীপন কর্মকার, রাজীব কর্মকার, শুভ কর্মকার, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তৈয়বুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মামুন মজুুমদার প্রমুখ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top