গোমতী নদী এক ইঞ্চি মাটিও কাটতে দেওয়া হবে না- কুমিল্লায় কৃষিমন্ত্রী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কৃষিজমিতে হেভি মেটালের মাত্রা বৃদ্ধি পাওয়ায় মাটির উর্বরতা কমছে এবং দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে বলে জানিয়েছেন কৃষি,খাদ্য,মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন।

তিনি বলেন, দেশের ৭০ ভাগ মানুষকে সুরক্ষিত রাখতে হলে কৃষি খাতের উন্নয়নের বিকল্প নেই। কৃষি উৎপাদন টেকসই রাখতে মাটি,পানি ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গোমতী নদী এক ইঞ্চি মাটিও কাটতে দেওয়া হবে না শুক্রবার (২০ ফ্রেরুয়ারি) সকালে কুমিল্লা সার্কিট হাউসে তিন মন্ত্রণালয়ের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, শিল্পবর্জ্য, অপরিকল্পিত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এবং পরিবেশ দূষণের কারণে কৃষিজমিতে ভারী ধাতুর উপস্থিতি বাড়ছে। এতে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হচ্ছে, উৎপাদনশীলতা কমছে এবং দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় মাটি পরীক্ষা কার্যক্রম জোরদার, গবেষণা সম্প্রসারণ, কৃষকদের প্রশিক্ষণ এবং পরিবেশবান্ধব চাষাবাদে উৎসাহ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
সভায় গোমতী নদীর চর ও তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার বিষয়েও কঠোর অবস্থান তুলে ধরেন মন্ত্রী।
তিনি আরো বলেন, গোমতী নদীর মাটি রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং এখন থেকে এক ইঞ্চি মাটিও কাটতে দেওয়া হবে না। নদীর তীর ও চর থেকে মাটি অপসারণের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, ভাঙন বাড়ছে এবং আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেন।সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলীসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন

ঢালুয়াকে নতুন উপজেলা ঘোষণার দাবি: ৪৭ বছরের বঞ্চনা ঘোচানোর আহ্বান-শেখ ফরিদ উদ্দিন।

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী ঢালুয়া ইউনিয়নকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভৌগোলিক বিশালত্ব ও প্রশাসনিক সুবিধার...

Read more
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা ‘অপু’ গ্রেপ্তার

কুমিল্লায় কাটাবিলের স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

Read more
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ;কিশোরী আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর...

Read more
আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর...

Read more
দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top