আজ ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল আজ দিশেহারা-ড. মারুফ হোসেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,সারাদেশে ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল আজ দিশেহারা।ধানের শীষের দল ছাড়া অন্য কেউ অতীতে দেশের জনগণকে নিয়ে ভাবেনি, জনগণের স্বার্থরক্ষায় কাজ করেনি। বিএনপিই একমাত্র দল ক্ষমতায় থাকুক- আর বিরোধী দলে থাকুক, দেশের মানুষের স্বার্থে সর্বদা প্রফুল্লচিত্তে কাজ করছে। আগামীতে জাতির উন্নত ভবিষ্যত গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। ক্লীন ইমেজের ব্যক্তিত্ব, উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, ধানের শীষের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপী কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মেঘনা উপজেলার ভাওরখোলা এবং মানিকার চর ইউনিয়নের ওমরাকান্দা, ভাওরখোলা, বৈদ্যনাথপুর, মাধপুর নোয়াগাঁও, মানিকার চর দরগাহ্ মাঠ, আমিরাবাদ এবং বারহাজারী স্পটে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

ড.খন্দকার মারুফ বলেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে- দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। মানুষের জান-মাল নিরাপদ থাকে। এটি আজ প্রমাণিত সত্য। তাই চারিদিকে আজ ধানের শীষের গণজোয়ার। দেশের মানুষ ধানের শীষকে বিজয়ী করার জন্য মুখিয়ে আছে।

ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসানের নেতৃত্ব মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের মোখলেছুর রহমানসহ নেতাকর্মীগণ বিএনপির পথসভায় উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে সমর্থন ঘোষণা করেছেন।

মেঘনা উপজেলায় ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে গণসংযোগ ও পথসভায় স্বত:স্ফূর্ত মানুষের অংশগ্রহণে প্রতিটি পথ, প্রতিটি মোড়- ধানের শীষের পক্ষে গগণবিধারী আওয়াজ। মানুষের ভালোবাসা, বিশ্বাস আর প্রত্যাশায় বিএনপি আজ আরও শক্তিশালী, আলোকিত ও দৃঢ়।

পথসভা ও গণসংযোগে ভাওরখোলা ও মানিকার চর ইউনিয়নের বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

এই সময় উপস্থিত ছিলেন,বিএনপি নেতা রমিজউদ্দিন লন্ডনী,দিলারা শিরীন,সালাহউদ্দিন সরকার প্রমুখ।

আরো পড়ুন

কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top