পাঁচ বছর একবার, পরেরবার ভোট দিবেন কিনা এটার আশা করিওনা। আপনি আমাকে ভোট দেওয়ার পরে যদি একটি অন্যায় সুবিধার জন্য আসেন আমি আপনাকে চিনিনা। মাদক, চোরাকারবারী, টেন্ডারবাজি, চাঁদাবাজি এটা যদি আমার বাপেও করে আর আপনি যদি বলেন আপনার পেছন পেছন হেঁটে জুতা খাব মাফ কইরা দেন ইম্পসিবল। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে তার মানে বর্তমানে যে বা যারা করতেছে তাদের বিরুদ্ধে বিষয়টা এমন না।আমরা এই প্রথার বিরুদ্ধে, কেউ চাঁদাবাজির কোনো সুযোগ পাবেন না। আপনারা মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী এলাকায় নির্বাচনী এক সভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিানাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবীদ্বার সংসদীয় আসনে ১১দলীয় জোটের প্রার্থী এনসিপি’র হাসনাত আব্দুল্লাহ।
তিনি আরও বলেন, রাজনীতি কোন সময় পেশা না। আপনি আমার ভোট করে, সাথে ছবি তোলে তারপর গিয়ে বাজার দখল করবেন, ওইটা আমার বাপ হলেও আমি তাকে চিনি না। আল্লাহর কসম আমি আপনাকে চিনব না।”
এর আগে একইদিন সকাল ১০টায় ভানী ইউনিয়নের ভরাট এলাকায় এক সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা আমাকে টাকা পয়সা দিতে হবে না। আপনারা শুধু প্রত্যেকের ঘরে ঘরে আমাদের শাপলা কলির বার্তা পৌঁছে দেন। যে আমাদের ভোট দিবে না যানেন তার কাছেও যাবেন, ভোট চাইবেন। চোর, বাটপার, মাদকাসক্ত, সবার কাছে যাবেন। তাঁদের ভোট পেয়ে নির্বাচিত হয়ে যেন তাদের অপকর্মগুলো বন্ধ করতে পারি। আগামী ১২ তারিখ দেবীদ্বারের চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক কারবারিদের শেষ দিন হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, চাঁদাবাজরা একজোট হয়েছে আমাকে হারানোর জন্য। আর অপরদিকে দেবীদ্বারবাসী, জিতবে কারা? যারা ইনসাফের পক্ষে আছেন, তারাই আমার জন্য যথেষ্ট। আমার বয়স হচ্ছে সাড়ে ২৭ বছর (২৭ বছর ৭ মাস), ভালো কাজ করলে আপনারা সাধারণ জনগণ আমার পক্ষে থাকলেই হবে। আপনাদের ভোটেই আমার বিজয় হবে ইনশাআল্লাহ।
দেবীদ্বার জাফরগন্জে নির্বাচনী প্রচারণাকালে ১১দলীয় জোটের এক নারী কর্মীকে বিএনপি কর্মী কর্তৃক হেনস্থা করা হয়েছে অভিযোগ এনে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির এক কুলাঙ্গার সে আমার এক নারী কর্মীকে হেনস্থা করেছে। ঐ কুলাঙ্গার গুলো আমাদের মা-বোনদের হিজাব টেনে খুলে ফেলতে চায়, তাদের পেটে লাথি মারে, তাদের বিবস্ত্র করতে চায়। ঐ কুলাঙ্গার গুলো যদি ক্ষমতায় যায় পুরো বাংলাদেশকে বিবস্ত্র করে ছেড়ে দিবে। আমাদের যে ধৈর্য এটা আমাদের দুর্বলতা না, আমাদের বিনয় আমাদের দুর্বলতা না। এভাবে যদি আমাদের নারীদের সম্ভব হানি করা হয়, আমরা বসে থাকবো না। আমাদের জীবনের চেয়ে আমাদের কাছে মা-বোনদের ইজ্জত বেশি গুরুত্বপূর্ণ।
দিনব্যাপী নির্বাচনী গনসংযোগ ও উঠান বৈঠকে জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ জোটের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





