আজ ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর পদযাত্রা ও আলোচনা সভা

ক্ষমতার রাজনীতি নয়, গণমানুষের রাজনীতিই এনসিপির মূল লক্ষ্য :হাসনাত আব্দুল্লাহ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ক্ষমতার রাজনীতি নয়, গণমানুষের রাজনীতিই এনসিপির মূল লক্ষ্য। আগামীর রাজনীতি হবে সততা ও ন্যায়ের রাজনীতি।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা হাইস্কুল মাঠে নির্বাচনী পদযাত্রার প্রথম দিনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনের দশ দলীয় জোটের প্রার্থী এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, রাজনীতি যখন গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তা আর রাজনীতি থাকে না- তা হয়ে ওঠে ক্ষমতার রাজনীতি। আমরা রাজনীতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমাদের নির্বাচন, আমাদের রাজনীতি ও ইনসাফভিত্তিক সব কার্যক্রম জনগণমুখী করাই আমাদের লক্ষ্য।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, রাজনীতিতে যেন লুটেরা, ব্যাংক ডাকাতরা ঢুকতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এরা রাজনীতিকে ব্যবহার করে নিজেদের অবৈধ টাকা নিরাপদ করতে চায়। সংসদীয় মনোনয়ন কেনাকে তারা নিশ্চয়তা মনে করে গুন্ডাপান্ডা, ট্যাক্স ফ্রি গাড়ি ও ব্যবসা, ঠিকাদারি লাইসেন্স নিয়ে দেশজুড়ে লুটপাট চালায়। যারা রাজনীতিকে পেশা বানিয়ে ব্যাংক লুট ও সন্ত্রাসের রাজনীতি করে, তাদের প্রতিহত করতে হবে।
ভোট প্রসঙ্গে তিনি বলেন, লুটেরাদের টাকার বিনিময়ে ভোট দিলে পাঁচ বছর শুধু ভুগতে হয়। আপনারা আমাকে একবার বিনা পয়সায় ভোট দিন আমরা পাঁচ বছর বিনা পয়সায় সেবা দেব। আমার প্রতীক ‘শাপলা কলি’র জন্য শুধু আপনাদের একটি ভোট ও দোয়া চাই। ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা অনেক উত্তম।
এসময় নির্বাচনী পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবীদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম, এনসিপির দেবীদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলামসহ এনসিপি ও জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top