বিএনপি ক্ষমতায় এলেই দেশে উন্নয়ন হয় – মনিরুল হক চৌধুরী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতোবারই দেশ পরিচালনা করেছে তখনই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে।

শনিবার বিজয়পুর ও চর্থার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সময়ে বিএনপি শিক্ষা ব্যবস্থায় নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। গত ২০ বছরে দেশের নারীরা শিক্ষিত হয়েছে। এখন বিএনপি এ দেশের নারীদের স্বাবলম্বী করবে। এজন্য বিএনপি ফ্যামিলি কার্ড প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না ঘটলে কোন জাতির উন্নতি হবে না। এ অঞ্চলে দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকার রাস্তাঘাটের বেহাল দশা। আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
সাবেক কাউন্সিলরর রাজিউর রহমান রাজিবের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, বারোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মজুমদার তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকনসহ বিএনপির নেতাকর্মীরা।

মনিরুল হক চৌধুরী পরবর্তীতে ৯ নং ওয়ার্ড বাগিচাগাঁওয়ে নির্বাচনী সভায় বক্তব্য দেন এবং ছাতিপট্টি মাঈনিয়া আলমগীরিয়া দরবার শরীফের মাহফিলে অংশ নেন।

আরো পড়ুন

সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top