কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

আজ রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতের এই আদেশের ফলে মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান।
এর আগে, যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল। কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় তিনি হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সেই আবেদনের দীর্ঘ শুনানি শেষে আজ আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দেন।

আরো পড়ুন

ঢালুয়াকে নতুন উপজেলা ঘোষণার দাবি: ৪৭ বছরের বঞ্চনা ঘোচানোর আহ্বান-শেখ ফরিদ উদ্দিন।

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী ঢালুয়া ইউনিয়নকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভৌগোলিক বিশালত্ব ও প্রশাসনিক সুবিধার...

Read more
লালমাইয়ে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন!

কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাবার ছুরিকাঘাতে খুন হয়েছেন কাজী মোহাম্মদ উল্লা (৪০) নামে এক মাদকাসক্ত...

Read more
লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more
দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে...

Read more
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লালমাই উপজেলা  উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top