আজ ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে প্রবাসিকে জিম্মি করে দশ লাখ টাকা চাঁদা দাবি; আটকে গেল বিদেশগামী ফ্লাইট।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দিতে এক প্রবাসীকে জিম্মি করে দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে মারধর করে ও হামলার ফলে ভুক্তভোগী প্রবাসীর বিদেশগামী ফ্লাইট বাতিল হয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার(১৯ জানুয়ারি)দুপুরে ভুক্তভোগী মা মোছা.শিউলী বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অভিযোগে জানা যায়,রবিবার(১৮ জানুয়ারি)রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে দাউদকান্দি উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামের ওমেলা বেগমের চায়ের দোকানের সামনে রাস্তায় তার পথরোধ করে মোঃ নাঈম মিয়া (২৮), মোঃ রেজাউল মিয়া (৪৮) ও মোঃ আল আমিন (৩৮)সহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামা সহযোগী। তারা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে ফয়সাল মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ফয়সাল মিয়াকে এলোপাতাড়ি মারধর করে আহত করে একটি কক্ষে তাকে আটকে রাখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধেরও চেষ্টা করা হয়। বাধা দিতে গেলে তার মা শিউলী বেগমও আহত হন। এ সময় হামলাকারীরা ফয়সাল মিয়ার কাছে থাকা নগদ ১ লাখ টাকা নিয়ে যায়।মারধরের কারণে তার মালেয়শিয়াগামী ফ্লাইট বাতিল হয়ে যায় এবং বর্তমানে তার প্রবাসে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছা.শিউলী বেগম (৫৩) দাউদকান্দি মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তার ছেলে মো. ফয়সাল মিয়া (৩৮) দীর্ঘ প্রায় ২১ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বাড়ি নির্মাণের কাজ করছিলেন। দেশে ফেরার পর থেকেই এলাকার কিছু চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী তার ছেলের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান,” সোমবার দুপুরে ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top