ডেঙ্গু আক্রান্ত্র হয়ে চৌদ্দগ্রামে শিবির নেতার মৃত্যু!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন নামে এক ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। নিহত ইখতিয়ার উদ্দিন উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মাস্টার কামাল উদ্দিনের ছোট ছেলে। তিনি চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার ফাযিল প্রথম বর্ষের শিক্ষার্থী এবং মাদরাসা শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক।

ইখতিয়ার উদ্দিন এর পরিবার সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা সদরে ডেঙ্গু আক্রান্ত্র হয়ে গত তিন-চার দিন ধরে জ্বরে ভুগছিলেন ইখতিয়ার। পরে তাকে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌঁনে ৯টায় মারা যান তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, ‘হাফেজ ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা ছাত্রশিবিরের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে ছাত্রশিবির গভীরভাবে শোকাহত। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top