মা’ হতে যাচ্ছে ভিক্ষুকের আশ্রয়ে থাকা প্রতিবন্ধী আকলিমা: দায়িত্ব নেবে কে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে আকলিমা নামের আনুমানিক ২০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী এক গর্ভবতী নারী ২২ দিন ধরে এক ভিক্ষুকের ঘরে আশ্রয়ে আছেন বলে জানা গেছে। সন্তান সম্ভাবা ওই প্রতিবন্ধী নারীর দায়িত্ব নেবে কে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আশ্রয়ে রাখা বিধবা ভিক্ষুক আয়েশা বেগম।

এমন সংবাদে শুক্রবার (৩ জানুয়ারী) বিকেলে সরেজমিনে ওই আশ্রয়দাতা ভিক্ষুকের বাড়িতে গিয়ে দেখা গেছে, গর্ভবতী প্রতিবন্ধী ওই নারী শীতের মধ্যে ভিক্ষুকের বাড়ির উঠুনে প্লাষ্টিকের কাগজ বিছিয়ে শুয়ে আছেন। কেউ তাকে দেখতে গেলে অবাক দৃষ্টিতে ফেল ফেল করে তাকিয়ে থাকেন। নেই বিছানা, নেই কম্বল, প্লাস্টিকের কাগজের শুয়ে থাকা প্রতিবন্ধীটির দুনিয়ার সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। জীবনের মানে কি সেটাও হয়তো জানেননা। নিজের গর্ভে বাচ্চা সে বিষয় সম্পর্কেও তেমন ধারণা নেই তার। আর কিছুদিন পর নিজ সন্তানের মা হবেন কথা বলতে না পারা এ প্রতিবন্ধী মেয়েটি। কিন্তু তার এ গর্ভের সন্তান কার তাও বলতে পারছে না।

 

প্রতিবন্ধী মেয়েটি বর্তমানে দেবীদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের ঘোষঘর গ্রামের পূর্বপাড়া জব্বর আলী মূন্সীর বাড়িতে আশ্রিত আয়শা বেগম (৫০) নামে এক বিধবা ভিক্ষুকের বাড়িতে আশ্রিত আছেন।

মেয়েটির আশ্রয়দাতা ভিক্ষুক আয়শা বেগমের সাথে কথা বলে জানা যায়, মেয়েটি সম্ভবতঃ ৭/৮ মাসের গর্ববতী, বাড়ি কোথায়? কোথায় থেকে এসেছে? কোন কিছুই বলতে পারে না। গত ২২ দিন পূর্বে ভিক্ষা করতে বেড়িয়ে সুবিল বাজারে মেয়েটিকে ঘুরতে দেখেন। তার সাথে কথা বলতে চাইলেও সে কোন কথা বলেনি। তবে তার পেছনে পেছনে হাটতে হাটতে তার বাড়িতে চলে আসে। তিনি মেয়েটিকে তার ঘরে আশ্রয় দেন। সেই থেকে ২২ দিন ধরে ভিক্ষা করে নিজের এবং তার ভরন পোষণ চালিয়ে আসতে খুব কষ্ট হচ্ছে। প্রতিবন্ধী আকলিমার অনাগত গর্ভের সন্তান নিয়ে তিনিও বিচলিত। কিভাবে তার দেখবার ও চিকিৎসা করাবেন সে ভাবনার অংশিদারও কেউ নেই।

স্থানীয় কয়েকজন মহিলা বলেন, কিছু দিনের মধ্যে প্রতিবন্ধী মেয়েটির গর্ভের বাচ্চা ডেলিভারি হবে। এমতাবস্থায় আমরা ও আয়েশা বেগম বিপাকে আছি তাকে কিভাবে কি করবো এই নিয়ে। তারা প্রশাসনের সহযোগিতা চেয়ে মেয়েটির পরিচয় সনাক্ত ও গর্ভের সন্তানের ডেলিভারির দায়িত্ব নেয়ার দাবী জানান। তারা আরো জানান, দীর্ঘদিন অপেক্ষা করে চেষ্টা করেও তার পরিচয় জানতে পারিনি। তবে তারা জানান, মেয়েটি নাম লিখতে পারে। খাতা কলম দিলে আমাদের সামনেই নিজের নামটি অনেক কষ্টে আকলিমা লিখেন। কিন্তু পিতা-মাতার নাম বা ঠিকানা লিখতে পারে না। বিভিন্ন উপায়ে চেষ্টা করেও আর কিছুই জানা সম্ভব হয়নি।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top