আজ ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় অভিযুক্ত মশিউর রহমান হৃদয় (২০), তার ভাই রিয়াদ (১৫), তাদের মা রিনা আক্তার (৪০) কে আসামী করা হয়। এরমধ্যে পুলিশ রিনা আক্তারকে শুক্রবার (২৭ ডিসেম্বর) গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন।
নিহত মো. শফিউল্লাহ (১৮) ব্রাহ্মণপাড়া সদর এলাকার এরশাদ মিয়ার ছেলে ও ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। এই ঘটনায় অভিযুক্ত মশিউর রহমান হৃদয় ও রিয়াদ উপজেলার শিদলাই ৭নং ওয়ার্ড এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে ও রিনা আক্তার জহিরুল ইসলামের স্ত্রী। তারা বর্তমানে ব্রাহ্মণপাড়া সদর গ্রামের পশ্চিমপাড়া এলাকার বসবাস করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র অভিযুক্ত ব্যক্তিরা নিহতের ছোট ভাই সানাউল্লাহকে মারধর করে। পরে ছানাউল্লাহ তার বড় ভাই ছফিউল্লাহ কে জানালে সে আপোষ মিমাংসা করার জন্য অভিযুক্ত ব্যক্তিদের বাড়ীতে যায়। এসময় অভিযুক্ত ব্যক্তিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের হাতে থাকা লোহার রড ও ছুরি দিয়ে ছফিউল্লাকে এলোপাথারী মারধর করে। এছাড়া তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ছফিউল্লাহর বুকের বাম পাশে ও বুকের ডান পাশে এবং পিঠের নিচের অংশের আঘাত করে গুরুত্বর জখম করলে সে মাটিতে লুটিয়ে পরে যায়।
এসময় স্থানীয় লোকজন সফিউল্লাহ কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। তাৎক্ষনিক ভাবে মাইক্রোবাস করে কুমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সফিউল্লাহকে মৃত ঘোষনা করে। পরে একই দিন রাতে কুমিল্লা মডেল থানা পুলিশ সফিউল্লাহর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। ময়নাতদন্ত শেষে শনিবার (২৭ ডিসেম্বর) স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হলে ওই বিকেলে জানাজা শেষে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করেন স্বজরা।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা!

ব্রাহ্মণপাড়া সদরে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে উপযুপরি ছুরা দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।  ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)...

Read more
বিজিবির অভিযানে দেড় কোটি টাকা মূল্যের মাদক ও বিভিন্ন অবৈধ মালামাল জব্দ।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৬১০ টাকা মূল্যের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top