সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার এক মাস পর দেশে এল যুবকের মরদেহ:দাফন সম্পন্ন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
সৌদি আরবে শ্রমিক হিসেবে যাওয়ার আট মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কুমিল্লার ব্রাহ্মণপাড়ার তরুণ মো. হৃদয় ইসলাম (২৬) এর মরদেহ এক মাস পর দেশে এসেছে। নিহত হৃদয় ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর (মিরকিল্লা পাড়া) গ্রামের মজিবুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় দুলালপুর পূর্বপাড়া আয়চাঁন বিবি জামে মসজিদের সামনে জানাজা শেষে ওই তরুণকে দুলালপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. হৃদয় ইসলামের মরদেহ এসে পৌঁছায়। রাতেই মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। ওই তরুণের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে হৃদয় ইসলামের বাবা মজিবুর রহমান আবু বলেন, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে ৮ মাস আগে ৬-৭ লাখ টাকা ঋণ করে হৃদয় ইসলামকে সৌদি আরবে পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে হৃদয় প্রায় পাঁচ মাসের মতো কোনো কাজ পায়নি। তিন মাস আগে রিয়াদের একটি রেস্টুরেন্টে ফুড ডেলিভারি ম্যানের চাকরি নেয়। গত ৮ নভেম্বর (শনিবার) সৌদি আরব সময় বিকেল ৪টার দিকে মোটরসাইকেলে করে কাস্টমারকে ফুড ডেলিভারি দিতে যাওয়ার সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি লরি তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে কিং খালিদ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর তাঁর মরদেহ ওই হাসপাতালে ছিল। আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেল পাঁচটায় মরদেহ বাংলাদেশে আসে। রাত ১১টার দিকে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

আরো পড়ুন

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top