আজ ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস পালিত।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাড়িয়েছে সশস্ত্র বাহিনী- জিওসি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা সেনানিবাসে যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কুমিল্লা সেনানিবাসে এম আর চৌধুরী গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৩ পদাতিক ডিভিশন এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি),  ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসনাত মোহাম্মদ তারিক বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাড়িয়েছে। একই সাথে জাতীয় পর্যায়ে যে কোন দুর্যোগ মোকাবেলা, পাবর্ত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকান্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। সেই সাথে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন।
প্রধান অতিথি কুমিল্লা অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রসংশা করেন। তিনি কুমিল্লা অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কুমিল্লা পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার,
অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, জেলা পিপি কাইমুল হক রিংকুসহ বীরমুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গসহ দুহাজার অতিথি উপস্থিত উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কুমিল্লা সেনানিবাসের মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসটি শুরু হয়।এছাড়া এমআর চৌধুরী প্রাঙ্গণে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ও সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ৮৪৭ জন মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেয়া হয়।

আরো পড়ুন

কুমিল্লা পেল তিন মন্ত্রী;উচ্ছ্বাসে সাধারণ মানুষ!

কুমিল্লা পেল তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ।নতুন মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন মন্ত্রী স্থান পাওয়ায় জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লার ১১টি আসনে ২৫ রাজনৈতিক দলের ৭৬ প্রার্থী ও স্বতন্ত্র চার জনের মাঝে প্রতীক বরাদ্দ।

কুমিল্লার ১১ টি আসনে প্রতীক পেলেন ৮০ জন প্রার্থী । দলীয় প্রতীক ৭৬ বিএনপির ৩ জনসহ স্বতন্ত্র ৪ জন ।...

Read more
মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘোষণা।

কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন আজ সোমবার বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার...

Read more
সনাতন ধর্মালম্বীদের সাথে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়।

সনাতন ধর্মালম্বীদের সাথে কুমিল্লা-০৬ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top