লালমাই প্রবাসীর মরদেহ উদ্ধার!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
লালমাই ভূশ্চি আটটি সড়কের পাশে ধানের ফসলি জমি থেকে ফারুক (৩০)নামে একজনের মরদেহ উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ। (১৮ নভেম্বর) সোমরার সকাল ৮ টায় বেলঘর দক্ষিণ ইউনিয়ন মজিবনগর চৌমুহনী সংলগ্ন ঘটনাটি ঘটে। 
স্থানীসূত্রে জানা যায়, ভূশ্চি আটটি সড়কের পাশে খালেক মিয়ার ধানের ফসিল জমি দেখতে যান খালেক মিয়া। ধানের জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে লালমাই থানা পুলিশকে জানান।  ঘটনাস্থল পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। নিহত ফারুক সিঙ্গাপুর প্রবাসী। ফারুক ভুশ্চি গ্রামের পশ্চিম পাড়া জয়নাল আবেদীন বড় ছেলে। নিহত ফারুকের দুহাতের রগ কাটা ও শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রের আঘাত রয়েছে। 
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৩ টায় পাওনা টাকার জন্য যায় একই ইউনিয়ন তুলাতুলি গ্রামের বন্ধুর নিকট টাকা না পেয়ে ফিরে আসে বাড়িতে। পরে সন্ধ্যায় মাগরিবের পর বাড়ি থেকে বেড়িয়ে যায় ফারুক। রাতে ফারুক বাড়ি না ফিরলে রাতে আত্মীয় স্বজনদের বাড়িত খোঁজ নিয়ে সন্ধান মিলেনি ফারুকের। আজ তার লাশ মিলালো ধান ক্ষেত্রে।
লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করি।লাশ ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ফারুকের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে লালমাই থানা একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন

লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more
দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে...

Read more
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লালমাই উপজেলা  উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী...

Read more
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার-কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top