আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত: শোকের মাতম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় মোঃ শাহজালাল(৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। ঘটনাটি ঘটে, বুধবার ৬ নভেম্বর সকালে দেবীদ্বার – চান্দিনা সড়কের কাচিসাইর গ্রামের(মোল্লা বাড়ির) সামনে। নিহত শাহজালাল (৪০) উপজেলার ধামতী গ্রামের (ওসমানের বাড়ির) মৃত: সিদ্দিকুর রহমান এর পুত্র।
প্রত্যক্ষদর্শী স্হানীয় আলমগীর হোসেন জানান, সকালে আমার চা দোকান থেকে হঠাৎ একটি অটোরিকশা উল্টে যেতে দেখে দৌড়ে আসি। এসেই দেখি অটোরিকশার চালক তার গাড়ির নিচে চাপা পড়ে আছে। দ্রুত উদ্ধার করে কাচিসাইর বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। পরে চালকের অবস্থা সংকটাপন্ন হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, দেবীদ্বার টু চান্দিনা সড়কটি বর্তমান সময়ের ব্যস্ততম একটি সড়ক। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুন যানবাহন চলাচল করে এ সড়কে। মাত্রারিক্ত গতিতে প্রতিটি গাড়ি ছুটে চলে এ সড়কটিতে। রাস্তার মোড়ে দ্রুত গতির গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে তার নিজ গাড়ির নিচে চাপা পড়ে নিহত হতে পারে।
এবিষয়ে দেবীদ্বার থানা (ওসি তদন্ত) শাহিনুল ইসলাম রাত সাড়ে ৮টায় জানান, এখন পর্যন্ত দূর্ঘটনার এমন কোন সংবাদ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top