ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ মো. কামরুল হাসান ( ২৬ ) নামের এক যুবককে আটক করা হয়েছে। 
সোমবার ( ১৪ অক্টোবর ) ভোরের দিকে উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এতে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন হাফিজ আহমেদ সৈকত। এ সময় অভিযানে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক(এসআই ) ইকবাল হোসেনসহ থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
গ্রেপ্তার হওয়া মো. কামরুল হাসান উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকার নুরু ফকির বাড়ির মৃত মো. আবুল হোসেন প্রকাশ আবুল কুসুমের ছেলে।
যৌথ বাহিনী সূত্র জানায়, গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ১৪ অক্টোবর ভোরের দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন হাফিজ আহমেদ সৈকতের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশসহ একটি টহল দল উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. কামরুল হাসান নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
আটককৃত কামরুল হাসানকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্রসহ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে সেনাবাহিনী হস্তান্তর করেন।

আরো পড়ুন

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top