আজ ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবসে র‍্যালী ও আলোচনা সভা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
” আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস-২৪ উদযাপন উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া র‌্যালি ও আলোচনা সভা রোববার ১৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে   একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি কমিশনার (ভূমি) সোনিয়া হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল ইসলাম মোর্শেদ মুরাদ, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদ, সমবায় কর্মকর্তা মীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের মোঃ রাসেল সারওয়ার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক এম হাবিবুর রহমান,বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ৷আলোচনা সভা শেষে একটি র‍্যালি নিয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করেন৷ 

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
বুড়িচং নিমসারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত-৩।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৪/৫ জন আহত হয়েছে।...

Read more
বুড়িচংয়ে বিজিবি অভিযানে  অর্ধ কোটি টাকা ভারতীয় শাড়ি জব্দ।

কুমিল্লার বিজিবির অভিযানে রবিবার ২৮ ডিসেম্বর সকালে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লার সীমান্তবর্তী  বুড়িচং উপজেলার  খারেরা বিওপি...

Read more
কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৩৫ লক্ষ ৮০ হাজার টাকার ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটক।

কুমিল্লার ১০ বিজিবির অধীনস্থ কটকবাজার পোষ্টের টহলদল রোববার বিকালে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top