আজ ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় থেকে যুবককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৩ কেভি একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় এক মানসিক ভারসাম্যহীন যুবক ওঠে বসে থাকেন। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল পশ্চিমপাড়া এ ঘটনা ঘটে।আধাঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই যুবককে উদ্ধার করেন।
বৈদ্যুতিক টাওয়ার থেকে নামিয়ে আনা যুবক নাসির উদ্দীন (৩৫) নোয়াখালীর সেনভাগ উপজেলার বাসিন্দা। সে চট্টগ্রামে বসবাস করেন বলে ফায়ার সার্ভিসের নিকট জানায়।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়া নাসির উদ্দীন একজন মানসিক ভারসাম্যহীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার সময় সবার অজান্তে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন নাসির উদ্দীন নামে ওই যুবক। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ওই যুবককে টাওয়ারের চূড়ায় থেকে নেমে আসতে বলে। স্থানীয়দের কথায় যুবকটি কোন কর্নপাত না করলে তখন তারা বুড়িচং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।
খবর পেয়ে পাশ্ববর্তী বুড়িচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার অভিযানে নামে। প্রায় একঘন্টা চেষ্টার পর তাকে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ান থেকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার প্রচেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর সে জ্ঞান হারিয়ে ফেললে মাথায় ও মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর পর স্থানীয় ইউপি মেম্বারের হেফাজতে দেওয়া হয়। এছাড়া তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়ছে।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা!

ব্রাহ্মণপাড়া সদরে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে উপযুপরি ছুরা দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।  ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top