আজ ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ পালিত হয়েছে।  রোববার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উম্মে তামিমা মুন্নি, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির প্রমূখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি সচিব, ও বৈষম্যবিরোধি ছাত্র সমন্বয়কগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জন্মের পরপর সকল শিশুর জন্ম নিবন্ধন এবং কোন মানুষ মারা গেলে তার মৃত্যু নিবন্ধন করা আহবান জানান৷

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top