চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা পেলো দেড় হাজার মানুষ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুলাশারে ওয়ান স্টফ সার্ভিসের মাধ্যমে ১৯৬তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে ১ হাজার ৫০০ জন বন্যার্ত ও হতদরিদ্র মানুষ  চিকিৎসা সেবা পেয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী কুলাশার সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন উপজেলার আলকরা ইউনিয়ন ছাত্রশিবির এর সাবেক সভাপতি মো: মুজিবুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো: জহির উদ্দিন রাসেল। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জামাল উদ্দিন আকবর, ডা. আমিনা সুলতানা লামিনা, কুলাশার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইসমাইল হোসেন, জামায়াত নেতা একরামুল হক কুসুম।

মেডিকেল ক্যাম্পে শিশু বিভাগ, হৃদরোগ ও বক্ষব্যাধি বিভাগ, নিউরো মেডিসিন ও স্নায়ু রোগ বিভাগ, পরিপাকতন্ত্র, লিভার ও কিডনি রোগ বিভাগ সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিরাপদ স্বাস্থ্য সেবা প্রদান করেন। এ সময় অসহায় রোগিদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. রাহা, ডা. ইলিয়াস, ডা. আমিনা সুলতানা, ডা. মোর্শেদা আক্তার কনিকা, ডা. আনিকা, ডা. সুমাইয়া, ডা. ফারজানা আক্তার, ডা. সাদিয়া আক্তার,  ফিজিও মো: শাহিন মুন্সি, ফার্মাসিস্ট  মোজাম্মেল হক রনি,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক আবু বকর সিদ্দিক, মাহমুদা খাতুন, মো: ফয়সাল, মো. তাসনিম ভূঁইয়া, মেধাবী শিক্ষার্থী রনি, আফসার, রিপন, হৃদয়, রাহাত, মো. তাসিন, স্বেচ্ছাসেবক গোলাম মাওলা রুবেল, সাগর ও আনোয়ার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীবৃন্দ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top