দাউদকান্দিতে আ.লীগের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিএনপি সংবাদ সম্মেলন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামীলীগ নামের একটি ফেসবুক আইডি থেকে দাউদকান্দি মডেল থানার অস্ত্র লুটপাট ও ভাংচুর শিরোনামে আইডি থেকে প্রকাশিত একটি ভিডিও ফুটেজকে মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পৌরসভা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সোমবার(৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

এতে ঐ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন— দাউদকান্দি পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার।

তিনি ভিডিওটির প্রচারকে মিথ্যা আখ্যা দিয়ে বলেন,বিএনপিকে দায়ী করে আওয়ামীলীগের একটি গোষ্ঠি দাবি করছে এতে বিএনপি’র নেতা কর্মীরা অস্ত্র লুট করেছে কিন্তু গনমাধ্যমকর্মীরা যদি ভিডিওতে বিএনপি’র নেতা কর্মীদের অস্ত্র লুট করার প্রমান করতে পারে তাহলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে৷ তিনি এই ফ্যাসিস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান৷

এছাড়াও এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন— উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান বলেন,আপনারা জাতির বিবেক আপনাদের লেখনির মাধ্যমে সত্যিটা তুলে ধরবেন,তিনি আরো বলেন,আমাদের দেশ নায়ক তারেক রহমান ও আমাদের নেতা ড.খন্দকার মারুফ হোসেন ভাইয়ের নির্দেশ দলের ভিতরে যেই বিশৃঙ্খলা সৃষ্ঠি করবে তাদের বিরুদ্ধে দলীয় ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে৷

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
আমেরিকা ইনক এর সভাপতি ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মুসা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার,সদর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজগর মেম্বার, সদস্য সচিব মহসিন আহম্মেদ, পৌর জাসাস আহ্বায়ক মোল্লা সোহেল প্রমুখ।

আরো পড়ুন

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top