আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তিতাসে সাবেক দুই এমপিসহ ১৪২ জনের বিরুদ্ধে মামলা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার তিতাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণের অভিযোগে সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগের ১৪২ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।  

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে তিতাস থানায় জামির হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। জামির হোসেন উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়নের কড়িকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে। মামলায় আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তিতাস থানার ওসি কাজী নাজমুল হুদা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদীয় আসনের সদ্য সাবেক এমপি ইঞ্জি. আবদুস সবুর, জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভুইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, সাবেক ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম সোহেল শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান ফারুক সরকার, কলাকান্দি ইউপি ইব্রাহিম, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ, নারান্দিয় ইউপি চেয়ারম্যান  আরিফুজ্জামান খোকাসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগের আরও অনেকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করতে এবং আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে সাবেক দুই এমপির নির্দেশে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ছাত্র জনতার ওপর হামলা, এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন রক্তাক্ত জখম এবং ছাত্রজনতার শান্তিপূর্ণ সমাবেশকে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

মামলার বাদি জামির হোসেন এজাহারে উল্লেখ করেন, ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে কড়িকান্দি বাজার থেকে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি গৌরীপুর-হোমনা সড়কের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গেলেই হামলার মুখে পড়ে।

আরো পড়ুন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top