বৈষম্যবিরোধী আন্দোলনে দেবীদ্বারে নিহত রুবেল হত্যা মামলার আসামী আশিক গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট সেচ্ছাসেবক দলের পৌর সহসভাপতি বাস চালক আঃ রাজ্জাক রুবেল(৩৩) নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী সেচ্ছাসেবক লীগ নেতা মো. আশিকুর রহমান (ওমানী আশিক)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান খাদিম মামলায় এজহারনামীয় ৭নং আসামী মো. আশিকুর রহমান (ওমানী আশিক ৩২)কে তার নিজ বাড়ি উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রাম থেকে গ্রেফতার করে। আশিক ওই গ্রামের কবির হোসেনের পুত্র।

উল্লেখ্য, রুবেল হত্যার ঘটনায় গত ২০ আগস্ট কুমিল্লার ৪নং আমলী আদালতে দেবীদ্বার পৌর বিএনপির সহ-সভাপতি ও দেবীদ্বার সদর এলাকার মৃত: রেনু মিয়ার পুত্র বিএনপি নেতা আবুল কাশেম বাদী হয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। ওই মামলায় সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলায় অংশগ্রহনকারী আ’লীগ ও এর অঙ্গসংগঠনের ৭০ নেতা-কর্মীকে এজহারনামীয় করা হয় এবং অজ্ঞাতনামা ১৮০/২০০ জনসহ ২৭০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে, আদালতের বিচারক মোহাম্মদ কামাল উদ্দিন মামলাটি দেবীদ্বার থানার ওসিকে নথিভুক্ত করার নির্দেশ দিলে ওইদিন রাতেই মামলাটি নাথিভুক্ত করা হয়।

অপরদিকে ২১ আগস্ট দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সেচ্ছাসেবক দলের নেতা বাস চালক আঃ রাজ্জাক রুবেল(৩৫)’র মা’ হাসনেআরা বেগম বাদী হয়ে সাবেক স্থানীয় দুই এমপি মো. আবুল কালাম আজাদ ও রাজী মোহাম্মদ ফখরুলসহ ৭০ জন এবং অজ্ঞাতনামা ১৫০/২০০সহ ২৭০ জনকে আসামী করে আরো একটি হত্যা মামলা দায়ের করেন। তবে একই হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হওয়ায়, হত্যাকারীদের সঠিক বিচারে কোনো জটিলতা সৃষ্টি হয় কিনা তা নিয়ে শংকা প্রকাশ করছেন স্থানীয়রা।

 

এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে দেবীদ্বারে রুবেল হত্যা মামলায় মো. আশিকুর রহমান (ওমানী আশিক ৩২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিএনপি নেতা আবুল কাশেম এর দায়ের করা মামলার এজহারনামীয় ৭ নম্বর আসামী আশিক।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top